নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে আন্দোলনে ককটেল বিস্ফোরণের মামলায় ৬ জন কারাগারে

নভেম্বর ১০, ২০২৪ ৮:২১ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

পুলিশ আরও জানায়, শনিবার (৯ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে সোহেল রানা (৩২), শাহমখদুম থানার ভুগরইল গ্রামের বজলুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে আল মামুন (৫১), বড় বনগ্রাম শেখপাড়ার আলম সরকারের ছেলে শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), পবার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪০), বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৬০)।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেপ্তারকৃতরা রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার আসামি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।