নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা প্রর্দশন না করায় , ২ ব্যবসায়ীকে জরিমানা

সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১০:০৮ 👁️ ৯০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সরকার কর্তৃক নির্ধারিত পেঁয়াজ, আলু ও ডিমের দাম নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আলু ও পেঁয়াজের মূল্য তালিকা প্রর্দশন না করায় দুই দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী সোনার দেশকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) সরকার আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সেটি নিশ্চিতের জন্যই আজকে বাজারে অভিযান চালানো হয়েছে। সরকারের আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

তিনি আরো বলেন, আজকের অভিযানে আলু ও পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় মের্সস টুটুল এন্টারপাইজকে ৫শো টাকা ও অমিন টেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।