নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:২৯ 👁️ ৭৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মতিউর রহমান (৫৫)। নগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় তার বাড়ি। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পশ্চিম বালিয়া এলাকায় ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন মতিউর। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।