নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

আগস্ট ২৬, ২০২৬ ৮:৫৭ 👁️ ৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশ ও যথাযথ ধর্মীয় মর্যাদায় রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকালে শহরে বিশাল জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল বের করা হয়। মিছিল থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।রাজশাহী খবর

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

বেলা পৌনে ১১টার দিকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি। এতে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মিছিল চলাকালে কোরআন তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত পরিবেশন করা হয়। প্রিয় নবীর শানে দরুদ শরিফ পাঠের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পরে বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সমবেত হন মিছিলে অংশ নেওয়া মুসল্লিরা। সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

আলোচনা শেষে দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে জশনে জুলুশটি নগরের হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগার দিকে চলে যায়।

এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীর কারাগার, এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।