নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে এবার সর্বোচ্চ ফিতরা, সর্বনিম্ন ৯৫ টাকা

মার্চ ১৯, ২০২৪ ১০:৪৬ 👁️ ৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জন প্রতি ৯৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। ফিতরা নির্ধারণ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শাহমখদুম দরগা মাদ্রাসার অফিস কক্ষে প্রফেসর ড. মাওলানা শেখ তৈয়বুর রহমান নিজামীর সভাপতিত্বে রাজশাহীর সর্বস্তরের আলেম ও মুফতিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বৈঠকে রাজশাহীর দ্রব্যমূল্যের হালনাগাদ বাজারদর পর্যালোচনা পূর্বক রাজশাহী অঞ্চলের জন্য ফিতরা নির্ধারণ করা হয় সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ৯৫ টাকা।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল গনী, ড. মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতী আজমল হোসাইন, মাওলানা মিনহাজ উদ্দীন, মুফতী জাকারিয়্যা হাবীবী, মাওলানা আবদুস সামাদ সহ শহরের বিভিন্ন মাদরাসা ও মসজিদের প্রায় অর্ধশতক ইমাম ও আলেম। বাজার সরেজমিনে পরিদর্শন করে প্রাপ্ত দ্রব্যমূল্যের (গড়) ভিত্তিতে নিম্নোক্ত হারে ফিতরা নির্ধারণ করা হয়।

দেখা গেছে, গমের আটা ৫৭ টাকা কেজি দরে ১.৬৫০ গ্রাম হিসেবে ৯৪.০৫ বা ৯৫ টাকা, যব ৭০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ২৩১ টাকা, খেজুর (মধ্যম) ৬০০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ১৯৮০ টাকা, কিসমিস ৫৪০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ১৭৮২ টাকা, পনির ৮০০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ২৬৪০ টাকা। এছাড়াও চলতি বছর যাকাতের নেসাব নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে পুরাতন রূপার প্রতি ভরি ১২০০ দরে হিসেব এ বছরের যাকাতের নেসাব নির্ধারণ করা হয়েছে ৬৩,০০০।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।