স্টাফ রিপোর্টার, বাগমারা : ‘বন্ধুত্বের তিন দশক’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো এসএসসি ’৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা। শুক্রবার (৯ অক্টোবর) রাজশাহীর সীমান্ত অবকাশ পদ্মার পাড়ে এ মিলনমেলার আয়োজন করা হয়।
‘এসো মিলি একতানে, বন্ধুত্বের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মিলনমেলার আয়োজন করেছে ‘এসএসসি ’৯৬ব্যাচ রাজশাহী’। রাজশাহীয়ানের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ এই মিলনমালা অনুষ্ঠানটি। এতে অ্যাডমিন হিসেবে নিজামুল হক- আহবায়ক, আলাউদ্দিন সদস্য সচিব, শরিফুল ইসলাম যুগ্ম আহবায়ক, সুফিয়া ডেইজি, ওজিল ইসলাম, শাহিন আলম, আঃ বারী, তুরফান, জিয়াউল হক, ইশতিয়াক, রানী খান প্রমুখ পালন করছেন।
বন্ধুত্বের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ মিলনমেলায় পুরোনো বন্ধুদের মিলন, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আগমন ও উপহারসামগ্রী গ্রহণ, সকাল ৯টা ৩০ মিনিটে র্যালি, সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ ও প্রয়াত বন্ধুদের স্মরণে বিশেষ মোনাজাত, সভাপতির স্বাগত বক্তব্য, প্রজন্ম ’৯৬ এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, জেলা ভিত্তিক বন্ধুদের পরিচয়পর্ব ও শুভেচ্ছা বক্তব্য, জুমার নামাজ ও মধ্যাহ্নভোজ, রাজশাহী কিংসের খেলোয়াড়দের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

