নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

আগস্ট ১৮, ২০২৬ ৮:১৬ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপন ও পরিচালনার বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ড্রিংকওয়েল (Drinkwell) -এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী। মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মতবিনিময়কালে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নগরবাসীর জন্য সহজলভ্য, নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সম্ভাব্য স্থান নির্বাচন, বুথ স্থাপন ও পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

এ সময় ড্রিংকওয়েলের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ মহসিন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড আব্দুস সাত্তার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমিনুল ইসলাম এবং রাজশাহী প্রজেক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি গ্রহণের সুযোগ পাবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।