নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

অক্টোবর ১৪, ২০২৬ ৮:১৫ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ অক্টোবর (সোমবার) থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুনঃ  দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক

উল্লেখ করা হয়, নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।