নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে গণহত্যা দিবসের কর্মসূচি

মার্চ ২৩, ২০২৫ ৩:১৪ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস। বাঙ্গালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। সারা দেশের মতো দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

এ উপলক্ষ্যে সুবিধামতো সময়ে ২০ মার্চ থেকে ২৫ মার্চ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর বারোটা থেকে সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

সারা দেশে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদে বাদ যোহর বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামতো সময়ে বিশেষ প্রার্থনা করা হবে। রাত সাড়ে দশটায় কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত অন্যান্য সরকারি ভবনে ০১ (এক) মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক-আউট করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

ওইদিন রাতে কোনো অবস্থাতেই গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জা না করার জন্য সংশ্লিষ্ট ভবনের কর্তৃপক্ষ/মালিকদের বলা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।