নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে গোলটেবিল বৈঠক

নভেম্বর ২৪, ২০২২ ৭:২৮ 👁️ ৫৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘বিদেশ ফেরত নারী কর্মী: অভিবাসন সমস্যা ও উত্তরণে করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী নগরীর একটি হোটেলে এই বৈঠকের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

অনুষ্ঠানে বক্তরা বলেন, পুরুষের পাশাপাশি বর্তমানে আমাদের নারীরাও বিদেশে গিয়ে চাকরি করছেন, যা একটি সাহসী পদক্ষেপ। তাদের বিদেশে চাকরি খোঁজা দেশের অর্থনীতি ও বেকারত্ব দূরীকরণে একটি বড় সুযোগ তৈরী হয়েছে। তবে বিদেশে তাদের কাজের এই সুযোগটিকে আমরা কতোটুকু ঝুঁকিমুক্ত, মর্যাদাপূর্ণ ও লাভজনক করতে পেরেছি সেটি ভেবে দেখার সময় এসেছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বক্তারা এই বৈঠকে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। নারীদের জন্য বিশেষ সুরক্ষাসহ নারী-পুরুষ নির্বিশেষে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা; নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়সংগত করা, বিদেশ ফেরত নারীর কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অর্ন্তভুক্ত করার মতো সুপারিশ তুলে ধরেন তারা। একই সাথে বিদেশে বাংলাদেশের শ্রম শাখাকে শক্তিশালী করার এবং ফেরত আসা নির্যাতিতদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কল্যাণ বোর্ডের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান বক্তারা।

গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ট্রাফিক ইন উইমেন এর সহযোগিতায় ‘উইমেনস লেবার মাইগ্রেশন ইন দ্যা সাউথ এশিয়া-মিডল ইস্ট করিডোর’ শীর্ষক কর্মসূচির আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়। এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার এতে সভাপতিত্ব করেন। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এসিডি প্রোগ্রাম ডিরেক্টর শারমিন সুবরিনা বিদেশফেরত নারীকর্মীর অভিবাসন এবং সমস্যা, সম্ভবনা নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

পরে  মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন নগর পুলিশের উপকমিশনার তৌহিদুল আরিফ, জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ সমন্বয়কারী ড. ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, জেলা কর্মস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান, ভিকটিম সাপোর্ট সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহতারেমা আশরাফী, জ্যেষ্ঠ সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।