নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

জুন ৬, ২০২৬ ৩:৩০ 👁️ ১০৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

নিহত কিশোর মো. সাজ্জাদ (১৫) নগরের রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার মো. সাজুর ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরতে উঠেছিল সাজ্জাদ। এ সময় খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই খুঁটির সঙ্গে ঝুলে পড়ে কিশোরটি।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।