নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডিসেম্বর ১০, ২০২৫ ৫:০২ 👁️ ৫৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: আকাশ হোসেন ওরফে আক্কা (৩০), বিপ্লব ওরফে রবাট বিপ্লব (২৮), মো: শাকিল শেখ (২৮)। আকাশ মহিষবাথান এলাকার মো: আবুল হোসেনের ছেলে, বিপ্লব ভাটাপাড়া এলাকার মো: আবু বাক্কারের ছেলে এবং শাকিল রাজপাড়া এলাকার মো: শাহিন শেখের ছেলে। সকলেই রাজশাহী নগরীর রাজপাড়া থানার বাসিন্দা।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চন্দ্রিমা থানায় দায়েরকৃত ছিনতাই মামলার ভিত্তিতে তদন্তে নেমে ডিবি পুলিশ প্রথমে দুই আসামি মো: আকাশ হোসেন ও বিপ্লব ওরফে রাব্বান বিপ্লবকে রাজপাড়া থানাধীন আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তৃতীয় আসামি মো: শাকিল শেখকে তার বাসা থেকে আটক করা হয়।

অভিযান চলাকালে আসামিদের নিকট থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, চারটি এটিএম কার্ড, মানিব্যাগ, একটি বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ নভেম্বর ভোরে বাদী শিরোইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া যাওয়ার পথে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে এসে তার মোবাইল ফোন, টাকা, পরিচয়পত্রসহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র ও সামগ্রী ছিনতাই করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং উদ্ধার করা আলামত মামলার বাদী শনাক্ত করেছেন। গ্রেপ্তারকৃত তিনজন ছিনতাইকারীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা চলমান রয়েছে।

আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলা তদন্ত চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।