স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের...
Developed by BDITHOST