তথ্যবিবরণী : আগামী শনিবার (২ নভেম্বর) ৫৩তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় সমবায় অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’।
দিবসটি উদযাপন উপলক্ষে ওইদিন সকাল সাড়ে নয়টায় গভ: ল্যাবরেটরি হাই স্কুল প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালি লক্ষ্মীপুর ও সিএন্ডবি মোড় ঘুরে গভ:ল্যাবরেটরি স্কুলে শেষ হবে। র্যালি শেষে সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরস্কার
তুলে দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

