নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১১:২৭ 👁️ ১০১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌসে ৭ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চারঘাট উপজেলার শলুয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র সাব্বির হোসেন ও মৃত ইসরাফিল শাহের ছেলে আবু সাইদ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলা ডিবি পুলিশ পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ ফতেপুরগামী পাকা রাস্তার ওপর দুই মাদকব্যবসায়ী একটি মোটরসাইকেল নিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে। এসময় অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বির হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ৮২ গ্রাম এবং অপর মাদক কারবারি আবু সাইদের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনে কোমরে গোজানো অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনে হেরোইন ২০ গ্রামসহ তাদেরকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।