নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

জুলাই ৩০, ২০২৫ ৬:৪২ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  আগামী বছরে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা : ববি হাজ্জাজ

গ্রেপ্তারকৃত আসামি মো: জুম্মন ইসলাম শান্ত (২৬) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশার এর ছেলে।

পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল ২৯ জুলাই রাত সোয়া ৯টায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম নগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের জন্য এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জুম্মন ইসলাম শান্তকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে লোহার তৈরি একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, লোহার তৈরি একটি হাসুয়া, লোহার তৈরি দুইটি হাতুড়ি, লোহার একটি জিআই পাইপ, একটি প্লাস ও কাঠের তৈরি একটি হকিস্টিক উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত স্থানে সে মাঝে মাঝে অবস্থান করতো এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো রেখেছে। আরও জানা যায় আরএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।