নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৯ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর, ২০২৫ ইং) সকাল সোয়া ১০টার দিকে নিসচা রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ওবেগম খালেদা জিয়া এবং নিসচার প্রতিষ্ঠাতা জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

একই সঙ্গে প্রয়াত জাহানারা কাঞ্চনসহ দেশের সড়কে নিহত সকল মানুষের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রধান আয়োজনকে শোভামণ্ডিত করেন সংগঠনটির সম্মানিত উপদেষ্টা, লায়নস ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, রাজশাহী বক্ষব্যাধী হাসপাতালের সাবেক পরিচালক ডা. মনিরুল হক, সামাজিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী সালাউদ্দিন মিন্টু, শান্তা লাইফের রাজশাহী বিভাগের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান রাকিব, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও রেডক্রিসেন্টের আজীবন সদস্য সবুজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, তারেক হাসান, প্রকৌশলী আবু সুফিয়ান সাগর, মিজান, মেরিনা, মাহী, আখি, খন্দকার ইসরাত প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।