স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম মো. ফাহিম (১৭)। সে নগরীর কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহিম। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি...
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম মো. ফাহিম (১৭)।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।