স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আমতলা এলাকা থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত্রি ৪ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আমতলা চর আষাড়িয়াদহ ফসলি জমির উপর একটি প্ল্যাষ্টিকের তৈরী বাজার করা ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানতে পারে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে উক্ত প্ল্যাষ্টিকের ব্যাগের মধ্যে ৪ টি এয়ার টাইট পলিব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের...
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আমতলা এলাকা থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত্রি ৪ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আমতলা চর আষাড়িয়াদহ ফসলি জমির উপর একটি প্ল্যাষ্টিকের তৈরী বাজার করা ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানতে পারে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে উক্ত প্ল্যাষ্টিকের ব্যাগের মধ্যে ৪ টি এয়ার টাইট পলিব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধার করা হয়।