নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

জুন ২৮, ২০২৫ ৭:১৬ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রাম হতে রাত ০২:৫৫ টায় দুইজন মাদক কারবারিকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

আরও পড়ুনঃ  কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

গ্রেফতারকৃত হলেন ১। মোঃ ওয়ালিদ ইসলাম (২৩), ২। মোঃ জহুরুল ইসলাম (২৫)। মোঃ ওয়ালিদ ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মোঃ মোতালেব ইসলামের পুত্র এবং মোঃ জহুরুল ইসলাম রাজশাহী জেলার একই থানার একই গ্রামের মোঃ মনিরুল ইসলামের পুত্র।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

পুলিশসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ আজ ২৮ জুন রাত ০২:৩৫ টায় গোদাগাড়ী থানাধীন রেলগেইট বাজার ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামস্থ ১নং অভিযুক্ত মোঃ ওয়ালিদ ইসলামের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ আজ ২৮ জুন রাত ০২:৪৫ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০২:৫৫ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত’দ্বয়ের দেহ তল্লাশি করে ১নং অভিযুক্ত মোঃ ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোঁচের মধ্যে থাকা ০১(এক) টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত’দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।