নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ৮

অক্টোবর ৭, ২০২৫ ৪:১২ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযান, চাঁদাবাজ, অবৈধ দখরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

পুলিশের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযান, অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন।”

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলো মো: মিনার হোসেন (২২)। মিনার রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকার মো: লিটন শেখের ছেলে।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোখলেছুর রহমান মুকুল (৪১) রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠাল বাড়ীয়া গোবিন্দপুর এলাকার মো: ওয়াজনবী হাজী প্র: মন্ডলের ছেলে।

আরও পড়ুনঃ  বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।