নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

অক্টোবর ১০, ২০২৬ ৭:৪৭ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানার প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ মকছেদ আলী (৫৫) কে চন্দ্রিমা থানা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৫, সদর কোম্পানী রাজশাহী।

আরও পড়ুনঃ  শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানায়, রাজশাহী জেলার চারঘাট থানার ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষন করার অভিযোগে মোঃ মকছেদ আলী (৫৫)-এর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর প্রতিবন্ধী মেয়েটি তার মাকে খুঁজতে বের হয়। এসময় অভিযুক্ত মকছেদ আলী (৫৫) মেয়েটিকে একা পেয়ে চারঘাট থানাধীন রায়পুর উত্তর গ্রামস্থ আসামীর বাড়ীর পার্শ্ববর্তী একটি হলুদ ক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে জোড়পূর্বক ধর্ষন করে পলিয়ে যায়। পরবর্তীতে মেয়েটি তার মায়ের কাছে গিয়ে মোঃ মকছেদ আলী কর্তৃক তাকে ধর্ষণ করা হয়ে মর্মে জানায়। এ ঘটনায় কিশোরীর মা মোছাঃ শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় এজাহার দায়ের করেন বাদীর অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী চারঘাট থানার মামলা নং-০৩,তাং- ৫/১০/২০২৬ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯খ ধারা রুজু হয়।

আরও পড়ুনঃ  স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর

এরই ধারাবাহিকতায় সদর কোম্পানী, এসআরবি-৫, রাজশাহী একটি চৌকশ অপারেশন দল কর্তৃক ৯ অক্টোবর রাত ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন চকপাড়া গ্রামস্থ জনৈক আশরাফ আলীর বাড়ীতে অপারেশন পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ মকছেদ আলী (৫৫), পিতা- মৃত মজের আলী, সাং- রায়পুর উত্তর, থানা- চারঘাট, জেলা- রাজশাহী’কে মামলা রুজু পরে দ্রুততম সময়ে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিকে উক্ত ধর্ষণ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে মামলার ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতার কৃত আসামীকে রাজশাহী জেলার চারঘাট থানায় জিডিমূলে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।