নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যানের দুই যাত্রী নিহত

জানুয়ারি ২০, ২০২৪ ৬:৫৫ 👁️ ১১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুরের সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

নিহত দুজন হলেন- ভ্যান চালক মো. সিরাজ (৫০) ও ভ্যানের আরোহী শিশু আব্দুল্লাহ্ (১২)। আহতরা হলেন- নিহত শিশুর বাবা কুদ্দুস (৪৫) এবং তার বোন নাফিজা (১৫)।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌছালে বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, আহত ও নিহতরা একদিলতলা হাটে পান বিক্রি করে তাদের গ্রাম বড়াইলে যাচ্ছিলো। পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।