নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

জানুয়ারি ২, ২০২৪ ৯:০৭ 👁️ ৬৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আগামী ৭ জানুয়ারী শনিবার দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রচারণামূলক লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে গণসংযোগ ও এই লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হাদীর মোড় বউ বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল হক শাফিক, সদস্য আলাউদ্দিন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর খালেদ, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।