নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণ

জানুয়ারি ৯, ২০২৪ ১১:০২ 👁️ ৪৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘প্রিয় ভোটার, আপনাকে ধন্যবাদ’ সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

রাজশাহী মহানগর বিএনপি কার্যালয় মালোপাড়া থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এরপর মহানগরীর প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট, জয়বাংলা চত্বর এবং সোনাদিঘি মোড়সহ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে যাননি। এটি ছিল আওয়ামী লীগের ক্ষমতা ভাগ বাটোয়ারর নির্বাচন। প্রহসনের এ নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন।

নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলমান রয়েছে। এ আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।