নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অক্টোবর ১১, ২০২৫ ১১:৫২ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রতিবছরের মতো এবারও সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী শাখার আয়োজনে ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটায় শহরের বরেন্দ্র কলেজ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

এর আগে গত ১২ এবং ১৩ সেপ্টেম্বর যথাক্রমে বরেন্দ্র কলেজ মিলনায়তন ও রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক সনাতনী শিক্ষার্থী এই ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা’য় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালয়া উদযাপন কমিটি ২০২৫-এর আহ্বায়ক ও সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি ইন্দ্রানী ব্যানার্জি মৌমিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা ও রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

এসময় সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী জেলার আহ্বায়ক সঞ্জীবন কুমার ব্যানার্জী, সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রনি সরকার, সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জীবন রবিদাসসহ সনাতন বিদ্যার্থী সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব বিদ্যার্থীদের জন্যই সাধারণ পুরস্কারের ব্যবস্থা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।