নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ৫ জনসহ মোট গ্রেপ্তার ১৫

আগস্ট ৩, ২০২৫ ৬:০১ 👁️ ৮২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো: শামীম (৪০), মো: মোসাদ্দেক হোসেন মিঠু(৩২), মো: আবিদ হাসান কাওসার (৩৫), মো: মানিক মিয়া (৪৫) ও মো: আব্দুল খালেক (৬৫)। শামীম রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মো: মোসলেম উদ্দিনের ছেলে। সে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর শাখার সাধারণ সম্পাদক। আওয়ামীলীগ কর্মী মোসাদ্দেক মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে, আবিদ ও মানিক শ্যামপুর পশ্চিমপাড়ার মো: আব্দুস খালেকের ছেলে এবং খালেক একই এলাকার মৃত বানু মন্ডলের ছেলে।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।