নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা

জানুয়ারি ৩০, ২০২৪ ১১:৪৭ 👁️ ৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি। তবে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ২ ডিগ্রি। এমন অবস্থায় আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ  বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। তবে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, আকাশে মেঘ রয়েছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল ছয়টায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ ও সন্ধ্যা ছয়টায় বাতাসের আদ্রতা ছিল ৭৭ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কুয়াশা পড়তে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।