স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ১ হাজার ৭৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মুহাম্মদ আনোয়ারুল কবির, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি অভিজিত সরকার, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের প্রতি...
Developed by BDITHOST