নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৮:০৯ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মসজিদের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। মসজিদের স্টিলের তৈরি ও ঢালাইয়ের তৈরি বাক্স দুটি ভেঙে টাকা নিয়ে গেছে। এঘটনায় পুলিশকে মৌখিকভাবে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
ঘটনাটি নগরীর শিমলাপার্কে অবস্থিত নুর জামে মসজিদে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মুসল্লীরা দুটি দানবাক্সটি ভাঙা দেখতে পান। তবে দানবাক্সে কত টাকা ছিল সেটা বলতে পারেনি মসজিদ কর্তৃপক্ষ। নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, শনিবার রাতে মসজিদের দানবাক্স ঠিক ছিল। সকালে এসে দেখা যায় মসজিদের দানবাক্সটি ভাঙা। কেউ ভারি কিছু দিয়ে ভেঙেছে। এরপর টাকা নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, কত টাকা ছিল তা বলা সম্ভব নয় এখানে ইচ্ছামতো সবাই দান করে। মাসে একবার এই বাক্স খোলা হয়। এই টাকা থেকে মসজিদের বিভিন্ন কাজে ব্যয় করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে তারা ব্যবস্থা নেবে বলেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মসজিদে চুরির বিষয়ে আমার জানা নেই, মসজিদ কমিটি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও এই মসজিদে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।