নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

মার্চ ৬, ২০২৬ ১১:১৩ 👁️ ৬৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে ফাহিম হোসেন (২৭)।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ৩ টায় রাজপাড়া থানা পুলিশ তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি ফাহিমকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের সাক্ষাৎ

গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি ফাহিমের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১ টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে সওজের জায়গা দখল করে যমুনা টাওয়ার নির্মাণের অভিযোগ

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।