নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

জুন ১৪, ২০২৬ ৬:১১ 👁️ ১০২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মতিহার, চন্দ্রিমা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

গ্রেপ্তারকৃতরা হলো- মতিহার থানার চর সাতবাড়ীয়া গ্রামের মো: ইউসুব আলী ওরফে ইশার ছেলে মো: ইদুল (২২); চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌ বাজার) গ্রামের আব্দুল ছামাদের ছেলে মো: রাসেল (২৬) এবং বগুড়া জেলার সদর থানার বৃন্দাবনপাড়া গ্রামের মৃত ফেরদৌস হোসেনের ছেলে বর্তমানে মতিহার থানার তালাইমারী গ্রামে বসবাসরত মো: ইমাম হোসেন (৩৩)। সকলেই বর্তমানে রাজশাহী নগরীতে বসবাস করেন।

আরও পড়ুনঃ  এক দশকের পথচলায় রাজশাহীতে SATT Academy’র ‘আলোকযাত্রা ২০২৬’

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১২ জুন দিবাগত রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে মতিহার থানার চরসাতবাড়ীয়া এলাকা থেকে ইদুলকে, একই তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌ বাজার) এলাকা থেকে রাসেলকে এবং গতকাল ১৩ জুন রাত আনুমানিক ১১ টার দিকে বোয়ালিয়া থানার তালাইমারী এলাকা থেকে ইমামকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ২৫ পিস ট্যাপেন্টাডল এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমামের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।