নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

নভেম্বর ২৯, ২০২৩ ১০:২৫ 👁️ ১৮৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকবিরোধী ভভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

আহত দুই পুলিশ কনস্টেবলের নাম ইউসুফ আলী ও বিশ্বজিৎ কুমার। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া তাদের ওপর হামলায় ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের তিন সদস্যের একটি দল। অন্য একটি দল ইউসুফপুর বাজারে অপেক্ষা করছিল। অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক করে ডিবি। আটকের পর হাতকড়া পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। তখন রুবেলের আরো দুই ভাই পাভেল ও সাব্বিরসহ তাদের ১০-১২ জন সহযোগী ঘটনাস্থলে আসে। এ সময় রুবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিন পুলিশ সদস্যের উপরে হামলা করে তাঁরা। এতে হাঁসুয়ার আঘাতে ইউসুফ ও বিশ্বজিৎ নামে দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। রুবেল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হচ্ছে। হামলাকারী অন্যদের আটকের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।