নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি

আগস্ট ১৪, ২০২৪ ৭:২২ 👁️ ৭৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১২টি অস্ত্র ১৬৬ টি গুলি উদ্ধার করেছেন আনসার ও ভিডিপি। ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশত্যাগের পর সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন থানা ও মেট্রোপলিটনে হামলা, ভাংচুর ও অস্ত্রলুট হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেন। রাজশাহী জেলা আনসার ও ভিডিপি অফিসের তত্ত্বাবধানে ১২ টি অস্র, ১৬৬ টি গুলি, ১ টি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড, চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন, হামলাও ভাঙচুরের পর থেকে পুলিশ শূন্য সকল থানা, মেট্রোপলিটন, পুলিশ লাইন্সের নিরাপত্তায় নিয়োজিত হয় আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্যরা। তারা বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেন। এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে রাজশাহী পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।