নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নভেম্বর ১৮, ২০২৩ ৬:২০ 👁️ ৬৪ views
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেছেন সমাজসেবী, নারীনেত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আকতার রেণী। শনিবার (১৮ নভেম্বর) উপশহর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল খালেক।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন শিখা, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু তারেক মুকুল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সভাপতি নাফিজ আহমেদ অর্থ সম্পাদক আলাল হোসেন, ১৪ নম্বর পূর্বের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আরিফ হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে শাহীন আকতার রেণী বলেন, নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে জীবনে নতুন গতি আনবে। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদের অবহেলা না করে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।