নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নারী আটক

এপ্রিল ৩, ২০২৫ ৪:৩৯ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল কলোনীতে শিশুকে অপহরণের অভিযোগে লুবনাত জাহান লাবনী (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ওই নারীকে পরে চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

বুধবার (২ এপ্রিল) ১১টার দিকে শিরোইল কলোনির ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। শিরোইল কলোনী এলাকার শামিম হোসেন জনির মেয়ে মরিয়মকে অপহরণের চেষ্টা করে।

আরও পড়ুনঃ  আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

মরিউমের মা আকতার বানু ময়না জানান, সকালে তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন, তখন অপহরণকারী নারী তাদের বাসায় ঢুকে পড়ে। এসময় মরিয়মের বড় মেয়ে অন্তরা (৮) চিৎকার করে জানান যে, একটি নারী মরিউমকে কোলে করে নিয়ে যাচ্ছে। নিচে নেমে এসে মরিয়মের মা দেখতে পান, ওই নারী বাচ্চার গলায় কেচি ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছিল।

তবে এই পরিস্থিতিতে মরিয়মের বাবা শামিম হোসেন জনি এগিয়ে আসলে, অপহরণকারী নারী তাকে কেচি দিয়ে আঘাত করে এবং তার শরীরে খামচি দিয়ে জখম করে। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে অপহরণকারী নারীকে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে। এর আগে অপহরণকারীর হাতে থাকা একটি ব্যাগ তল্লাশী করে একটি কাপড় কাটা কেচি, গাঁজা খাওয়া কলকি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাবনীকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ না দেওয়ায়, অভিযুক্ত নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।