নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

জুলাই ১৫, ২০২৬ ৪:০২ 👁️ ৬৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মো. নাজমুল হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

র‌্যাব-৫ সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

র‌্যাব জানায়, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা রয়েছে। তিনি রাজশাহী মহানগরীর সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

পরে গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।