নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে সতেরো বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জুলাই ২৩, ২০২৫ ১১:১৯ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। তার নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। বাঘার নারায়ণপুর গ্রামে তার বাড়ি। মঙ্গলবার দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, লিটন সতেরো বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।