নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নভেম্বর ২৮, ২০২৫ ১:১৯ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক সাইফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মহানগরীর শিরোইল এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার সাইফুল জেলার দুর্গাপুর উপজেলার নওপাড়া এলাকার শরিফুজ্জামানের ছেলে।

আরও পড়ুনঃ  সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাইফুৃলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তাকে আদালত এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে বৃহস্পতিবার র‌্যাব-৫, সিপিএসসি এর একটি দল গ্রেপ্তার করে। গ্রেফতার সাইফুলকে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।