নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জুন ২০, ২০২৫ ৪:১৮ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলায় পারিবারিক আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

গ্রেপ্তারকৃত আসামি নাইম আলী (২৮) রাজশাহী নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার এলাকার মো: মুক্তারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, পারিবারিক আদালতে দায়েরকৃত একটি সিআর মামলায় আসামি নাইম আলীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে তিনি রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে জারিকৃত ওয়ারেন্টটি শাহমখদুম থানায় মুলতবি ছিল।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল ১৯ জুন বিকালে শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নাইম আলী শাহমখদুম থানার নওদাপাড়ায় তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মো: আব্দুল্লাহেল বাকী ও তাঁর টিম গতকাল বিকাল সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি নাইমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।