নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে হরতালের আগুনে পুড়লো প্রাইভেটকার

অক্টোবর ২৯, ২০২৩ ৭:৪৬ 👁️ ১৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোবাবর সকালে পোৗনে ১২টার দিকে রাজশাহী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এই ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও গাড়িটি সম্পূর্ন পুড়ে যায়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

স্থানীরা জানান, রাজশাহী মেট্রপলিটন পুলিশের সদস্য মো. রিপন ছুটিতে তার পরিবারে সদস্যদের নিয়ে এক আর্তীয়র বাড়িতে প্রাইভেট করে করে বেড়াতে যাচ্ছিলেন। রাজশাহী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এলাকায় পৌঁছালে সেখাতে তাদরে বাধা দেয় হরতাল সমর্থকরা।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

এসময় তারা রিপনসহ অনান্যদের গাড়ি থেকে নামিয়ে পেটাতে থাকে। এরপর গাড়িতে আগুন দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। ততক্ষণে গাড়িটি পুরোপুরি পড়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় কেউ আহত নেই। তবে গাড়িতে আগুনে দেওয়ার ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।