নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

ডিসেম্বর ৯, ২০২৩ ৮:২০ 👁️ ১৪০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ সাবিয়ার রহমান ওরফে স্বাধীন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া গ্রামে তার বাড়ি। শুক্রবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ওই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

শনিবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, বাড়ির পাশের বাঁশঝাড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল হেরোইনগুলো। স্বাধীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই হেরোইন বের করে দেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।