নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

অক্টোবর ১৭, ২০২৩ ৭:২২ 👁️ ১৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে নগরীর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- পাঠানপাড়া এলাকার মো. রবিন (৩০), মো. সজিব (২৩), মো. জীবন (১৯), মো. সাব্বির (১৯), মো. অনিক (২৪) ও শিরোইল হাজরাপুকুর ডাবতলার জাহাঙ্গীর হোসেন (৪৫)।
মঙ্গলবার আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।