নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ৭২ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ১

ডিসেম্বর ১২, ২০২৫ ৯:১৬ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর শাহমখদুম থানা এলাকার আমচত্ত্বরে অভিযান চালিয়ে ৭২ বোতল অবৈধ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সাথে জড়িত এক ব্যক্তির চলাচল আমচত্ত্বর এলাকায় নিয়মিতভাবে দেখা যায়। তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে তাকে আটক করে তল্লাশি চালালে বাজারের ব্যাগ থেকে মোট ৭২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. আরিফুল হক (৩৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলার মালশিরা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ডও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

র‍্যাব-৫ জানায়, উদ্ধার করা অ্যালকোহল শতকরা ৯০ ভাগ বিশুদ্ধতার, যা অত্যন্ত প্রাণঘাতী। সম্প্রতি রাজশাহীতে এ ধরনের অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে অধিক মুনাফার আশায় এসব অ্যালকোহল বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের কাছে সরবরাহ করে আসছিল।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।