নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর দামকুড়া সীমান্তে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

ফেব্রুয়ারি ১, ২০২৬ ১১:০৮ 👁️ ৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দামকুড়া সীমান্তে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করে বলে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিজিবি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

রোববার (১ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৬:২০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে ঝাউ বন হতে কিছুটা দূরে চরের অভ্যান্তরে বিজিবি’র টহল দল সুকৌশলে অগ্রসর হলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ২০ বোতল ভারতীয় Broncof-C সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।