নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আগস্ট ১৪, ২০২৬ ৫:৫৪ 👁️ ৮০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন অর রশিদ। এর আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানকে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

এছাড়াও ঝালকাঠি জেলায় পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মেরিন সুলতানা। এর আগে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন তিনি।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।