নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

ডিসেম্বর ২১, ২০২৫ ১১:২৭ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুনঃ  সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের অগ্রাধিকার

বিজিবি’র দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ৭: ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে একটি আম গাছের গোড়ায় নতুন মাটি দেখতে পায়। বিষয়টি বিজিবি’র আভিযানিক দলের নিকট সন্দেহ জনক মনে হলে তারা নতুন মাটি সরালে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পোটলা দেখতে পায়। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পোটলাটি খুললে তার মধ্য হতে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।