নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী অঞ্চলে ভূকম্পন অনুভূত

ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:৩৩ 👁️ ৯৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এর রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বারুইপাড়া গ্রামে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নদীয়া জেলার তেহাট্টা মহকুমার বারুইপাড়া গ্রামে। এই ভূমিকম্প রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা ও কুষ্টিয়াতেও অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

তবে ভূমিকম্পের বিষয়ে কিছুই জানে না রাজশাহী আবহওয়া অফিস। অফিসের নম্বরে কল দিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে ওপার থেকে বলা হয়, রাজশাহীতে ভূমিকম্পের কোনো তথ্য নেই। এ তথ্য ঢাকা থেকে দিতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।