স্টাফ রিপোর্টার : গত বছরের ২৫ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। পাবনা জেলা সদরের রামানন্দপুর গ্রামের মোকছেদ মোল্লার ছেলে কাউসার উদ্দিনকে (৪১) তিন বছর এবং পাবনার আমিনপুর থানার দূর্গাপুর দক্ষিণচর এলাকার আব্দুল বারিক মল্লিকের ছেলে সাগর আহম্মেদকে (২৫) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, কাউসার উদ্দিন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি এক কর্মকর্তার ল্যাপটপ থেকে বিভিন্ন অফিসিয়াল তথ্য অন্য ব্যক্তি ও অফিসে হস্তান্তর করেছিলেন। একইসঙ্গে অনুমতি ছাড়াই কোম্পানির রিসোর্স ব্যবহার করে অন্যদের কাছে কনসালট্যান্ট হিসেবে কাজ করছিলেন। অন্যদিকে, পারিবারিক বিরোধের জেরে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সাগর আহম্মেদ। রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত সূত্র মতে, শুধু...
Developed by BDITHOST