নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

জুলাই ১, ২০২৬ ৫:৪৫ 👁️ ১২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত আরডিএ পার্ক এবং পার্ক রেস্ট হাউজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী পার্কের রেস্ট হাউজ চত্বরে একটি কৃষ্ণচূড়া চারা রোপণ করেন এবং পার্ক পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

আজ বুধবার (০১ জুলাই) দুপুরে আরডিএর চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার নাঈমুল হাছান এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।